ঢাকাSunday , 11 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ বাঁজি, বাসমতি চাউলসহ অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য জব্দ করেছে।

#New_Classic_Event_Management

রবিবার (১১ মে) ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার জেলার সীমান্তবর্তী হাকড়, মজলিসপুর ও গুসাইপুর এবং কুমিল্লার সীমান্তবর্তী এলাকা পুটিয়া, হায়দ্রাবাদ, খিরনাল, বাল্লাক ও জামবাড়ী নামক স্থান হতে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় যানবাহনসহ ৫৮,৪১,৮৯০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার মাদক ও চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়।

আটককৃত চোরাচালানী মালামালের মধ্যে রয়েছে ৫৫,০৮০ পিস ভারতীয় আতশ বাঁজি, জিরা, বাসমতি চাউল, চা-পাতা, চকলেট ইত্যাদি এবং মাদকদ্রব্য-গাঁজা, হুইস্কি, বিয়ার ও ইস্কাফ সিরাপ। জব্দকৃত মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এছাড়া সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে বলে জানিয়েছেন, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি