ঢাকাSunday , 27 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা

Link Copied!

পুলিশ ও শিক্ষার্থীর মা জানায়, গত শুক্রবার কৈলাইলের নয়াকান্দা এলাকায় শিশুটির নানা বাড়িতে তার মা’র সাথে বেড়াতে আসে। শনিবার দুপুরে পাশের বাড়িতে খেলতে যাবে বলে মাকে জানায় ওই শিক্ষার্থী। দুপুর সাড়ে ১২ টায় বাড়িতে ফিরে কান্না করে। এসময় তাঁর মা কান্নার কারণ জানতে চাইলে শিশুটি তার জামা কাপড়ে ধুলো দেখিয়ে ঘটনাটি জানায়। খেলার স্থল থেকে মানিক নামের এক কৃষক শিশুটিকে মজা (চকলেট) কিনে দিবে বলে ডেকে নেয়। এরপর পাশের বাড়ির একটি পরিত্যক্ত ঘরের বারান্দায় নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন ওই শিশুটি চিৎকার দিলে কৃষক মানিক দৌড়ে পালিয়ে যায়।

#New_Classic_Event_Management

স্বামী প্রবাসে থাকায় মেয়েটির মা তাঁর বাবার বাড়ির স্বজনদের সহায়তায় নবাবগঞ্জ থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে বিকেল ৫টায় মানিককে তাঁর বাড়ি নয়াকান্দা হতে আটক করে। মানিক ওই গ্রামের মৃত মেছের আলীর ছেলে। সন্ধ্যায় মেয়েটির মা বাদী হয়ে নবাবগঞ্জ থানায় ধর্ষণ মামলা করলে সেই মামলায় মানিককে গ্রেপ্তার দেখায় পুলিশ।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি(তদন্ত) আজগর হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে প্রেরণ করা হবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি