ঢাকাFriday , 18 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাতক্ষীরা পুলিশের মাসিক কল্যাণ সভা

Link Copied!

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা বৃহস্পতিবার পুলিশ লাইন্স ড্রিলসেডে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। সভার শুরুতেই অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিগত মাসের কার্যবিবরণীর গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন সমূহ উপস্থাপন করেন।

এসময় নির্দিষ্ট ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার। মাসিক কল্যাণ সভায় উপস্থিতি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খাঁন বিপিএম,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ ইমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহিনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ শফিকুল ইসলাম সহ সাতক্ষীরা জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি