ঢাকাMonday , 14 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বেরোবিতে পহেলা বৈশাখ থেকে চালু হবে ক্যাম্পাস রেডিও’র কার্যক্রম

Link Copied!

পহেলা বৈশাখ উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ক্যাম্পাস রেডিও’র কার্যক্রম পুনরায় চালু করা হচ্ছে। আজ রবিবার (১৩ এপ্রিল, ২০২৫) চৈত্র সংক্রান্তির দিন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী সুষ্ঠুভাবে ক্যাম্পাস রেডিও’র কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে থেকে ৬ সদস্য বিশিষ্ট ক্যাম্পাস রেডিও পরিচালনা কমিটি গঠন করেন। তিনি বলেন, ক্যাম্পাস রেডিও’র মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ তথা পুরো বিশ্বের সামনে ইতিবাচকভাবে তুলে ধরা হবে।

৬ সদস্য বিশিষ্ট কমিটিতে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী প্রফেসর ড. মোছাঃ সিফাত রুমানাকে ক্যাম্পাস রেডিও’র পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। সদস্য হিসেবে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে সহকারী অধ্যাপক ত্বহা হোসাইন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ জামিলুর রহমান, বাংলা বিভাগের প্রভাষক মোঃ গোলাম রব্বানী, আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোঃ মেরাজ আলী এবং উপাচার্য দপ্তরের কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান দায়িত্ব পালন করবেন।

বেরোবি ক্যাম্পাস রেডিও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অডিও-ভিজুয়াল কার্যক্রম পরিচালনা করবে। বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ক্যাম্পাস রেডিও’র কার্যক্রম শুরু করা হবে।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি