ঢাকাTuesday , 8 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সালথায় রবিন’স একাডেমিতে এসএসসি ব্যাচের বিদায় সংবর্ধনা

Link Copied!

‎ফরিদপুরের সালথায় রবিন’স একাডেমির এস.এস.সি ২০২৫ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (৭ এপ্রিল) সকাল ১১ টায় রবিন’স একাডেমির হলরুমে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সরোয়ার হোসেন বাচ্চু (সভাপতি, জাকের পার্টি সালথা থানা), এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শহিদুল ইসলাম শিকদার (সাধারণ সম্পাদক, জাকের পার্টি সালথা থানা), মোঃ এনায়েন হোসেন (শিক্ষক, জয়ঝাপ উচ্চ বিদ্যালয়), মোঃ মকিবুল ইসলাম (সভাপতি, জাকের পার্টি ছাত্রফ্রন্ট সালথা উপজেলা), আতিকুর শিকদার (সালথা উপজেলা জাকের পার্টি ওলামাফ্রন্ট) সহ অন্যান্য অতিথি ও শিক্ষার্থীরা।

‎অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন মাজীদ তেলওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর বিদায়ী শিক্ষার্থী ও একাডেমির সকল ছাত্রছাত্রী, বিশেষ অতিথিগণ, প্রধান অতিথি ও রবিন’স একাডেমির পরিচালক রবিন স্যার বক্তব্য প্রদান করেন।

‎অনুষ্ঠান শেষে মিলাদ কিয়াম ও দোয়া পরিচালিত হয়। বিশেষভাবে দোয়া করা হয় নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য।

‎অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীরা সকল অতিথিদের মেহমানদারি করেন এবং এসএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের জন্য দোয়ার আবেদন জানান।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি