ঢাকাMonday , 25 November 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে বিক্ষুব্ধ জনতা, সালমান এফ রহমানের ফাঁসির দাবিতে ঝাড়ু মিছিল

Link Copied!

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে ৪ দিনের রিমান্ড আনা হয়েছিলো। স্থানীয় জনতা জানতে পেয়ে নবাবগঞ্জে সালমান এফ রহমানের রিমান্ডর কথা শুনে ফাঁসি চেয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঝাড়ু মিছিল করেছে সাধারণ জনতা। 

#New_Classic_Event_Management

ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই…. সালমান এফ রহমানের ফাঁসি চাই, স্লোগানে স্লোগানে সোমবার (২৫ নভেম্বর ) দুপুর ১২টায় উপজেলা সদর শহীদ মিনার চত্বর থেকে সাধারণ জনতার ব্যানারে প্রায় পাঁচ হাজার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জড়ো হয়ে একটি মিছিল বের করে।

মিছিলে অংশগ্রহণকারীরা জানান, নাশকতা ও সহিংসতা মামলায় সালমান ফজলুর রহমানের বিচারের দাবিতে বিক্ষুদ্ধ জনতা রাস্তায় নেমে ঝাড়ু মিছিল ও ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।


পরে মিছিলটি উপজেলা ফটক হয়ে বাগমারা বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সদর কায়কোবাদ চত্বর ঘুরে শহীদ মিনার প্রাঙ্গনে ফিরে আসে।  

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মমিনুল ইসলাম বলেন, ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিলো, রিমান্ডের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি