ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে ৪ দিনের রিমান্ড আনা হয়েছিলো। স্থানীয় জনতা জানতে পেয়ে নবাবগঞ্জে সালমান এফ রহমানের রিমান্ডর কথা শুনে ফাঁসি চেয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঝাড়ু মিছিল করেছে সাধারণ জনতা।
ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই…. সালমান এফ রহমানের ফাঁসি চাই, স্লোগানে স্লোগানে সোমবার (২৫ নভেম্বর ) দুপুর ১২টায় উপজেলা সদর শহীদ মিনার চত্বর থেকে সাধারণ জনতার ব্যানারে প্রায় পাঁচ হাজার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জড়ো হয়ে একটি মিছিল বের করে।
মিছিলে অংশগ্রহণকারীরা জানান, নাশকতা ও সহিংসতা মামলায় সালমান ফজলুর রহমানের বিচারের দাবিতে বিক্ষুদ্ধ জনতা রাস্তায় নেমে ঝাড়ু মিছিল ও ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।
পরে মিছিলটি উপজেলা ফটক হয়ে বাগমারা বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সদর কায়কোবাদ চত্বর ঘুরে শহীদ মিনার প্রাঙ্গনে ফিরে আসে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মমিনুল ইসলাম বলেন, ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিলো, রিমান্ডের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।