ঢাকাThursday , 16 May 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাত সকালেই কাঁথির দইসাই বাসস্ট্যান্ডের সামনে ভয়াবহ দুর্ঘটনা

Link Copied!

আজ ১৬ই মে বৃহস্পতিবার, সাত সকালে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা, মুখোমুখি বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে, কাঁথির দইসাই বাসস্ট্যান্ডের সামনে। পথ পচলতি মানুষ হতবাক।

#New_Classic_Event_Management

ভয়াবহ বাস ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট গাড়িতে থাকা মানুষের সবারই মৃত্যু হয়েছে।, প্রাইভেট কারে কত জন ছিল জানা যায়নি, অনুমান করা হচ্ছে, চার থেকে পাঁচ জন থাকতে পারে। গাড়িটি এমন ভাবে দুবড়ে মুচরে গেছে, যে মৃতদেহগুলি বার করা সম্ভব পর হয়ে উঠছে না। ঘটনা স্থলে পুলিশ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ও তাহারা উদ্ধারের কাজে হাত লাগিয়েছেন। ঘটনা স্থলেই প্রাইভেট গাড়িতে থাকা প্রত্যেকের মৃত্যু হয়। এমনকি তাদের চেনাও মুশকিল।

সাত সকালেই কাঁথির দইসাই বাসস্ট্যান্ডের সামনে ভয়াবহ দুর্ঘটনা

বাসটি দীঘা থেকে কলকাতা মুখে যাচ্ছিলেন, অপরদিকে প্রাইভেট গাড়িটি দীঘার দিকে রওনা হচ্ছিলেন এবং দইসাই বাসস্ট্যান্ডের সামনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে, কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটলো সঠিক জানা যায়নি। তবে তদন্ত করে দেখছেন।


প্রাইভেট গাড়িটির মধ্যে যাদের মৃত্যু হয়েছে তাদের সঠিক ঠিকানাও জানা যায়নি , তবে অনুমান করা হচ্ছে যাদের মৃত্যু হয়েছে তাদের বাড়ি নদীয়া এলাকায় হতে পারে।

প্রশাসনের আধিকারিকেরা গাড়ি থেকে মৃতদের বার করার চেষ্টা করলেও চেষ্টা সফল হয়নি , তাই গাড়ি সমেত মৃতদেহ গুলি মারিজদা থানায় নিয়ে আসা হয়। কারণ গাড়িটিকে মৃতদেহ গুলি বার করা খুবই কষ্টকর, আনার পর মৃতদেহ গুলি বার করার চেষ্টা করছেন। তাদের ঠিকানা জানার চেষ্টা করছেন পুলিশ অফিসারেরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি