ঢাকাMonday , 29 April 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মানিকগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ক্লাস উদ্ভোদন

Link Copied!

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)-এর মহাসচিব, জামিয়া রাহমানিয়া আজিজিয়া’র প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মাওলানা মাহফুজুল হক-এর উপস্থিতিতে মানিকগঞ্জে অবস্থিত ফাতেমা নবাব মাদরাসার ১৪৪৫-৪৬ হিজরী শিক্ষাবর্ষের ইফতেতাহি দারস অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

আজ রবিবার (২৮ এপ্রিল) যোহর ২ টা থেকে শুরু হওয়া এই ইফতেতাহি দারস পরিচলানা করেন জামিয়াতুর রহমান ফাতেমা নবাব মাদরাসা মাদরাসার পরিচালক মুফতি আব্দুল্লাহ আল ফিরোজ। অনুষ্ঠানে জামিআর আসাতিযায়ে কেরামগণ ছাত্রদের বিভিন্ন দিকনির্দেশনামূলক নসিহত পেশ করেন।

সবক প্রদান দরসে মাওলানা মাহফুজুল হক বলেন, কুরআন-হাদীসের চর্চা নির্ভর করে আল্লাহ তাআলার দেয়া তাওফীকের উপর। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফীক দান করেছেন বলেই আমরা এখানে আসতে পেরেছি। আল্লাহর তাওফীক না হলে আমাদের এখানে আসা সম্ভব হতো না। এখন আমাদের দায়িত্ব, এই তাওফীককে ধরে রাখা। আল্লাহর সাহায্য না থাকলে তাওফীক ধরে রাখা মুশকিল। আর আল্লাহ তাআলার সাহায্য পেতে হলে আমাদেরকে দুইটি জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে—‘ইখলাস’ ও ‘আদব।’ যদি তোমরা প্রকৃতপক্ষে ইলম হাসিল করতে চাও, তবে অবশ্যই প্রতিষ্ঠানের প্রতিটি আইন-কানুন যথাযথভাবে মেনে চলার পাশাপাশি শিষ্টাচার রক্ষা করে থাকবে।


ইফতেতাহি দারসে আরও উপস্থিত ছিলেন ফাতেমন নবাব মাদরাসার প্রতিষ্ঠাতা জনাব খবিরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক, জনাব সোহরাব উদ্দীন,

এছাড়াও আরো উপস্থিত ছিলেন অত্র মাদরাসার শিক্ষা সচিব হাফেজ মাওলানা মুহাম্মাদুল্লাহ আল মাহমুদ, মুহাদ্দিস বিশিষ্ট লেখক মুফতি হাসান মুহাম্মাদ শরীফ, মুফতি আব্দুল আলিম, মুফতি আব্দুল করিম কাসেমী, মুফতি মজিবুর রহমান , মাওলানা দিলাওয়ার হুসাইন,হাফেজ আব্দুল আহাদ, মুফতি রিজওয়ানুল হক, মুফতি ইউনুস কাসেমী, মুফতি আহমদ রিদওয়ান, মাওলানা আরিফুল ইসলাম, মুফতি মাহমুদুল হাসান সেলিম, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি আব্দুর রহমান রাহমানী, হাফেজ মিজানুর রহমান, জনাব মাসুম(স্যার) সহ অত্র মাদরাসার শিক্ষক, ছাত্র ও স্টাফবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি