ঢাকাTuesday , 16 April 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহার নবাবগঞ্জে সাধারণ উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

Link Copied!

ঢাকা দোহার ও নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সোমবার বেলা ৪ টা পর্যন্ত ৮ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ মে মনোনয়নপত্র যাচাই বাছাই এবং ৮ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্র জানিয়েছে।

#New_Classic_Event_Management

জানা যায়, নবাবগঞ্জে ৫ জন চেয়ারম্যান পদে ও দোহার উপজেলায় ৩ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে নবাবগঞ্জে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, যুব লীগের প্রেসিডিয়াম সদস্য মেয়াজ্জেম হোসেন, আওয়ামী লীগ নেতা ও এনাম মেডিকেল কলেজের অন্যতম চিকিৎসক ডাঃ বাবুল মিয়া ও ইসলামী আন্দোলন যুব ফ্রন্ট এর নেতা মুফতি বোরহান এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন। অপরদিকে দোহার উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, প্রকৌশলী মেহবুব কবির, আওয়ামী লীগ নেতা ফারুক উজ্জামান। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোয়নপত্র দাখিল করেন

নির্বাচন কমিশন এবার প্রার্থীদের মনোনয়নপত্র অনলাইনে দাখিল বাধ্যতামুলক করেছে। রিটানিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।এরমধ্যে দোহার উপজেলা রয়েছে।


তপসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল।মনোনয়ন বাছাই ১৭ এপ্রিল,রিটানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল,আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল,প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতিক বরাদ্ধ ২৩ এপ্রিল। আর ভোটগ্রহন ৮ মে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি