ঢাকাSaturday , 6 April 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মানিকগঞ্জে যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Link Copied!

মানিকগঞ্জে ইফতার মাহফিলে হরিরামপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফরিদ মোল্লা, হৃদয় আহমেদ রজ্জব ও ছাত্রলীগ নেতা জনির উপর প্রতিপক্ষের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

শনিবার বিকেলে হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে গালা ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের সামনে এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এর আগে ঝিটকা বাজারে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গলি পদক্ষিণ করে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে এসে প্রতিবাদ সভা করে।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মুসতাকিম চৌধুরী রিফাতের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তামজিদ উল্লাহ প্রধান লিল্টু, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন, বাল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রশিদ।


গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদে ইফতার মাহফিলে এ হামলার ঘটনা ঘটে। উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর ও তার ছেলে নবীনুরের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।

প্রতিবাদ সভায় বিভিন্ন ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি