ঢাকাSaturday , 30 March 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মানিকগঞ্জে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের মতবিনিময় ও পথসভা

Link Copied!

ঢাকা-আরিচা মহাসড়কে ঈদে ঘরমুখো যাত্রী সাধারণের চলাচল নির্বিঘ্ন করতে মতবিনিময় ও পথসভা করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান বিপিএম, পিপিএম-(বার)।

#New_Classic_Event_Management

শনিবার সকালে জেলা পুলিশের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি ও মানিকগঞ্জ বাসস্ট্যান্ড মোরে এ পথসভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

পথসভায় পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান বলেন, যাত্রি হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় এবং যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না। চাঁদাবাজি বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে পুলিশ সুপার বলেন, যানবাহনে কোনধরনের চাঁদাবাজি করা যাবেনা। চাঁদাবাজি করলে সে যে সংগঠনের যে-ই হোননা কেন, কাউকেই ছাড় দেয়া হবে না। তিনি বলেন, ঈদে ১কোটির বেশি লোক ঢাকার বাহিরে যাবে। এই বাহিরের অনেক বড় একটা অংশ আমাদের এখান দিয়ে যাবে। আমরা চেষ্টা করবো যেন আমাদের এখানে কোন জ্যাম তৈরি না হয়। যানজট নিরসনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।


এসময় অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, নুরজাহান লাবনী, ট্রাফিক ইনচার্জ কে.এম মেরাজ উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিল হোসেনসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা, শ্রমিক সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি