ঢাকাSunday , 24 March 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কেরানীগঞ্জে অজ্ঞানপার্টির ১৭ সদস্য গ্রেফতার

Link Copied!

কেরানীগঞ্জে অজ্ঞান পার্টির ১৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ কবির ওরফে রিপন(৪০), জামাল(৩২), রুবেল(৩০),আলমগীর(৩৮),ইরফান(৪৫),মোকসেদ(৪৫),ইউনুস(৪৫),নেসার আলী(৪০),বোরহান(৪০),হাসান(৩৮) সাব্বির শেখ(২৬),আজিজুল(৪০),সুমন(২৪),লিটন(৩৮),সাদ্দাম(৩০),তোফাজ্জল (৫৫) ও মোহন চন্দ্র(৩৬)।

#New_Classic_Event_Management

ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের কার্যালয়ে আজ দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এতথ্য নিশ্চিত করেন তিনি । তিনি সংবাদ সম্মেলনে বলেন, ৯ মার্চ দুপুরে ফরহাদ মিয়া (২২) অটো রিক্সা চালানোর জন্য দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাজারে যায়। সেখান থেকে অজ্ঞানপার্টির সদস্যরা ফরহাদ মিয়ার অটো ভাড়া করে রাজেন্দ্রপুরে র‌্যাব-১০ এর পার্শ্বে ঢাকা-মাওয়া হাইওয়ের আন্ডারপাসের সামনে পৌছালে অজ্ঞানপার্টির সদস্যরা কৌশলে অটোচালক ফরহাদের নাকের সামনে চেতনানাশক মেশানো রুমাল ধরে অজ্ঞান করে তাকে দক্ষিণ কেরাণীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের আন্ডারপাসে রোডের পার্শ্বে ফেলে দিয়ে তার মিশুক অটো ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ফরহাদ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি চুরির মামলা রুজু করেন। গত ১২ মার্চ রাতে অজ্ঞানপার্টির সদস্যরা অটোচালক ইন্দ্রজিৎ চন্দ্র (৪০)-কে দক্ষিণ কেরাণীগঞ্জের রাজেন্দ্রপুর থেকে আব্দুল্লাহপুর যাবে বলে ভাড়া করে এবং ১৩ মার্চ রাতে অটোচালক আশিকুর রহমান (২৫) দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ সিএনজি স্ট্যান্ডে অবস্থানকালে অজ্ঞানপার্টির সদস্যরা হাসনাবাদ হতে বসুন্ধরা যাওয়ার জন্য আশিকুর রহমান এর মিশুক অটো ভাড়া করে। কিছুদুর যাওয়ার পরে অজ্ঞানপার্টির সদস্যরা তাদের অজ্ঞান করে অটো ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।


এই ঘটনায় তারা পৃথকভাবে থানায় মামলা রজ্জু করে। এসব মামলার সুত্রধরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে কেরানীগঞ্জ মুন্সিগঞ্জ,সাভার,আশুলিয়া ও মহানগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে উক্ত ১৭জন অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০টি ব্যাটারি চালিত অটোরিক্সা, ১টি মোটরসাইকেল, ১টি হাইয়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি