ঢাকাFriday , 15 March 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা

Link Copied!

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হামজা খানের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। আহতাবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

#New_Classic_Event_Management

এ বিষয়ে ভুক্তভোগীর মা মনোয়ারা খানম চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত বিশ পচিশজনের নামে সদর থানায় লিখিত অভিযোগ করেছে।

বৃহস্পতিবার রাত ৮টার সময় মানিকগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম দাশড়া এলাকার নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হামজা খান পশ্চিম দাশড়া এলাকার মৃত জুলফিকর মালেকের ছেলে ও মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।


অভিযোগ সূত্রে জানা যায়, হামজা খান তার বাড়ির সামনে বন্ধু তাওহীদুলের সাথে কথা বলছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে সোহান রহমান (২৪), আদনান হোসেন (২৩), আমিনুর ইসলাম (২২), আব্দুল্লাহ আলদিন লিখন (২৫) সহ অজ্ঞাতনামা ২০-২৫ জন আকস্মিকভাবে হামলা করে। তারা বাঁশের লাঠি, কাঠের বাটাম, লোহার রড, গ্যাস পাইপ দিয়ে এলোপাথারিভাবে মারপিট করে।

এ বিষয়ে হামজা খান বলেন, আসন্ন জেলা ছাত্রলীগের কাউন্সিলে আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। এটা নিয়েই মূলত সমস্যা তৈরি হয়েছে। সন্ত্রাসীরা বিভিন্ন সময় হামলার হুমকি দিলেও এবার সরাসরি হামলা করেছে। আমার মাথায় সেলাই দেওয়া হয়ছে। পিঠ, এবং হাতে বেশ ক্ষত হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন আছি। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি