ঢাকাSunday , 4 February 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাত ডাকাত গ্রেফতার

Link Copied!

ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ।

#New_Classic_Event_Management

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আনোয়ার হোসেন (৪৫), মোঃ মাহমুদুল হাসান (৩১), মোঃ হিরা রহমান, বিজয় (২০), মোঃ খোকন মাল (৩৩), মোঃ জুয়েল (২৭), মোঃ সাগর (২৬), মোঃ ফয়সাল আহম্মেদ রাসেল (২৫)।

আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া ও অপ্স) আমিনুল ইসলাম। তিনি বলেন, গত শনিবার মধ্যে রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আব্দুল্লাহ্পুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করা হয় ।


এ সময় তাদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি পিকআপ, তিনটি ছোড়া, একটি ডেগার, একটি লোহার রড, একটি প্লাস্টিকের পাইপ, একটি কাঠের লাঠি, দুইটি রশি ও দুইটি গামছা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকার কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি ও মাদক ব্যবসা করে আসছিল।

এছাড়া তারা ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে সেখান থেকে দ্রুত পালিয়ে যেত। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি ডাকাতি প্রস্তুতির মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি