ঢাকাFriday , 19 January 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে পের্ট্রােল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব

Link Copied!

ঢাকার দোহারের ধীৎপুর এলাকায় চাঞ্চল্যকর একই পরিবারের ০৫ জনকে বাড়িতে তালাবদ্ধ করে পের্ট্রােল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় মূল পরিকল্পনাকারী মোঃ রুবেল (২১) ও তার প্রধান সহযোগী মোঃ রানা মাহমুদ (২৪) কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। শুক্রবার বেলা ১২ টায় মুন্সিগঞ্জের বালাশুরে র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব ১০ এর কোম্পানী কমান্ডার এএসপি- এ, কে এম কাউসার চৌধুরী। গ্রেফতারকৃত রুবেল ধীৎপুর এলাকার সুলতান শেখ এর ছেলে ও অপর আসামী রানা একই এলাকার নুরু শেখ এর ছেলে।

#New_Classic_Event_Management

র‌্যাবের দেয়া তথ্যমতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত রুবেল পেশায় একজন চালের টিনের মিস্ত্রি। সে ভিকটিম জুলহাসের বাড়িতে থাকতো। রুবেল অত্যান্ত দুস্ট প্রকৃতির লোক ছিল, তার কথাবার্তা ও চালচলন জুলহাস উদ্দিনের কাছে অপছন্দ হওয়ায় বিগত ১৩-১৪ দিন পূর্বে রুবেলকে তাদের বাসা থেকে চলে যেতে বলে।

পরবর্তীতে রুবেল বাসা ছেড়ে দেওয়ার বিষয়কে কেন্দ্র করে জুলহাসের সাথে বাকবিতন্ডায় জড়ায় এবং একপর্যায় রুবেল জুলহাসকে দেখে নেয়ার হুমকি দিয়ে বাসা থেকে চলে যায়। ঘটনার সূত্রধরে গত ১৬ জানুয়ারি মঙ্গলবার মাঝরাতে জুলহাস ও তার পরিবারের সবাই ঘুমিয়ে পরলে রুবেল তার সহযোগী রানাসহ অন্যান্য সহযোগীদের সাথে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে জুলহাসসহ তার পরিবারের সবাইকে বাড়ীর বাহির হতে তালাবদ্ধ করে বসতঘরে পের্ট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। পরদিন মামলা রুজুর পর থেকে সে রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলো । ১৮ জানুয়ারি রাত ৮টার দিকে র‌্যাব-১০ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, তথ্য-প্রযুক্তির মাধ্যমেসহায়তা এবং র‌্যাব-০৪ এর সহযোগীতায় রাজধানী ঢাকার আশুলিয়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে মূল পরিকল্পনাকারী মোঃ রুবেল কে গ্রেফতার করে তার দেয়া তথ্যমতে দোহারের ধীৎপুর প্রধান সহযোগী মোঃ রানা মাহমুদকে গ্রেফতার করেন।


র‌্যাব জানায় এই ঘটনার সাথে জরিত বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি