ঢাকাThursday , 18 January 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

হাসপাতালে ব্রিটেনের রাজকুমারী কেট মিডলটন

Link Copied!

রাজা চার্লসের জ্যেষ্ঠপুত্র যুবরাজ উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন হাসপাতালে রয়েছেন। বাকিংহাম রাজপ্রাসাদ সূত্রে জানানো হয়েছে, কেটের একটি অস্ত্রোপচার হয়েছে। এ কারণে রাজকুমারী কেটকে ১৪ দিনের জন্য হাসপাতালে থাকতে হবে।

#New_Classic_Event_Management

বাকিংহাম রাজপ্রাসাদ সূত্রে মাধ্যমে জানা গেছে, স্থানীয় সময় গত মঙ্গলবার ( ১৬ জানুয়ারি) কেট হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সমস্যা কথা স্পষ্ট করে না জানালেও সফল অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছে তারা। এ সময় ক্লিনিকের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তবে অস্ত্রপচারের সময় কেটের সঙ্গে তাঁর স্বামী যুবরাজ উইলিয়াম থাকতে পারেননি বলে সূত্রের খবরে বলা হয়েছে। কেটের তিন সন্তানকেও নিয়মমাফিক স্কুলে পাঠানো হয়েছে।


কেটের এই অস্ত্রোপচার পূর্বপরিকল্পিত এবং আগে থেকেই অস্ত্রোপচারের ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন, কেটকে অন্তত ১০ পর্যবেক্ষণে রাখা হতে পারে। শারীরিক পরিস্থিতি ওপর নির্ভর করে সেটা ১৪ দিনও হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি