ঢাকাThursday , 28 December 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দেখতে চাই- সালমান এফ রহমান

Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমরা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তাহলেই দেশের উন্নয়ন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১ আসনের আওয়ামীলীগের মনোনিত নৌকার প্রার্থী সালমান এফ রহমান। বুধবার সন্ধ্যায় দোহার পৌসভার ৮ নং ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। দোহার নবাবগঞ্জে নাগরিক সেবার মান আরও উন্নত করতে নৌকা মার্কায় ভোট চান তিনি। অনুষ্ঠান শেষে সালমান এফ রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন আওয়ামীলীগের নেতাকর্মীরা।

#New_Classic_Event_Management

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নূরুল হক বেপারী, দোহার পৌরসভার মেয়র মো.আলমাছ উদ্দিন, সামাজসেবক তানভীর আহমেদ ছানু মোল্লা, মোহাম্মদ হোসেন জনি শিকদার, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি,সদস্য নজরুল মৃধা, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুরুজ বেপারী, সাধারণ সম্পাদক টিটু ভূইয়া,সিনিয়র যুগ্ম সম্পাদক স্বপন খান, রাজিব শরিফ, দুলাল খান, ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহাবুব খানসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠণের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি