ঢাকাSunday , 17 December 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সংসদ নির্বাচনে আঠারো শত ছিয়ানব্বই জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনী মাঠে থাকবেন

ডেস্ক রিপোর্ট
December 17, 2023 10:48 pm
Link Copied!

বাংলাদেশের আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ছিল রোববার আজ। শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৩৪৭ জন। এর ফলে দ্বাদশ নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট ১৮৯৬ জন প্রার্থী।

#New_Classic_Event_Management

আজ রোববার ১৭ ডিসেম্বর ২০২৩ নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো.জাহাঙ্গীর আলম বিষয়টি জানান।

প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ বিকেল ৪টা পর্যন্ত ছিল। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং অফিসারের বরাবর আবেদন করে তাদের অনেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এরপর প্রার্থী তালিকা চূড়ান্ত করেন ইসি।


উল্লেখ্য,ঘোষিত তপশিল অনুযায়ী নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোট গ্রহণ ৭ জানুয়ারি ২০২৪।

গেল ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)। এরপর একে একে শেষ হয় প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল,যাচাই বাছাই, আপিল দায়ের,নিষ্পত্তি ও প্রার্থীতা প্রত্যাহার কার্যক্রমের।

এদিকে ইসিতে গিয়ে দলীয় জোট শরিক প্রার্থীদের চূড়ান্ত তালিকা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ। তালিকা মোতাবেক দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী
লীগ ২৬৩ আসনে প্রতিদ্বন্দ্বীতায় লড়বে। অপরদিকে মহাজোটের শরীক জাতীয় পার্টি কে ২৬টি ও শরিক ১৪ দলের জন্য ৬টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি