ঢাকাFriday , 8 December 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পতাকাবিহীন গাড়িতে টুঙ্গিপাড়া থেকে কোটালিপাড়ায় প্রধানমন্ত্রী

Link Copied!

নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা‌। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী।

#New_Classic_Event_Management

পরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। এ সভায় আগামী নির্বাচন নিয়ে দিক নির্দেশনা দেবেন বলে মনে করছেন নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর কোটালীপাড়া সফরের সময় তার সঙ্গে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় উপস্থিত ছিলেন।


এর আগে গতকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে দুইদিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। পরে তিনি নিজ বাসভবনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেখানে রাত্রী যাপন করেন।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তাদের আশা, এ সফরে জাতীয় নির্বাচনের দিকনির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি