ঢাকাSunday , 3 December 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাবনা-২ আসনে কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল

ডেস্ক রিপোর্ট
December 3, 2023 10:07 pm
Link Copied!

পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনের এমপি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

#New_Classic_Event_Management

রোববার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মু. আসাদুজ্জামান তার মনোনয়নপত্র বাতিল করেন।

ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানান মু. আসাদুজ্জামান।


এ বিষয়ে ডলি সায়ন্তনী বলেন, কার্ডের বিষয়টি আমার নলেজে ছিল না। বিষয়টি আমি দ্রুত সমাধান করে আপিল করব। আপিলে আমার মনোনয়নপত্র ফিরে পাব বলে আশা করছি।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিজে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

সেদিন তিনি বলেন, আমার জন্ম পাবনা শহরের সোনাপট্টি এলাকায়। দাদার বাড়ি সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভায়না গ্রামে। সেখানে আমার চাচারা থাকেন। এজন্য আমি সেখানে প্রার্থী হয়েছি। অনেক দিনের স্বপ্ন, মানুষের সেবা করার। সেই সুযোগ যখন দল আমাকে দিয়েছে, এখন সেটি কাজে লাগাতে চাই। আশা করি, পাবনা-২ আসনের মানুষ আমার পাশে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি