ঢাকাWednesday , 29 November 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকা – ৩ আসনে নসরুল হামিদ বিপুর দলীয় মনোনয়নপত্র দাখিল

ডেস্ক রিপোর্ট
November 29, 2023 6:51 pm
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -৩ আসনে নসরুল হামিদ বিপুর আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

#New_Classic_Event_Management

আজ ২৯ নভেম্বর (বুধবার) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঢাকা -৩ আসনের সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমের কাছে নসরুল হামিদ বিপুর পক্ষে এই দলীয় মনোনয়নপত্র দাখিল করেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের নেতা হাজী মজিবর রহমান, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাকুর হোসেন সাকু, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ লাট মিয়া, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক, আওয়ামী লীগ নেতা জসিম আহমেদসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি