ঢাকাMonday , 24 July 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের নতুন কমিটির অভিষেক

Link Copied!

ঢাকা ধানমন্ডির একটি রেস্টেুরেন্টে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের ২০২৩-২০২৪ মেয়াদে নির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টায় ক্লাবের সভাপতি লায়ন ডা.মাহফুজুর রহমান ভূইয়া এম জে এফ সভায় তিনি সভাপতিত্ব করেন।

#New_Classic_Event_Management

এসময় সভায় উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫এ২ এর জেলা গভর্নর লায়ন ড.মো.বশির উল্লাহ পিএমজেএফ এর নেতৃত্বে জেলা, রিজিওন ও জোন নেতারা ছিলেন। সভা পরিচালনা করেন লায়ন শেখ আলতাফ মামুন। ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক জেলা গভর্নর ওয়েসিস ক্লাবের প্রতিষ্ঠাতা লায়ন শেখ আনিছুর রহমান পিএমজেএফ,নবনির্বাচিত সভাপতি লায়ন মোস্তফা ইমরুল কায়েস এমজেএফ,তৃতীয় বারের মত নির্বাচিত সাধারণ সম্পাদক লায়ন মো.রেজাউল হক রেজা,ট্রেজারার লায়ন শাহরিয়ার কবির সহ ক্লাবের সাবেক সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন মীর বরাত আলী, লায়ন মঞ্জুর মোর্শেদ সিদ্দিকী,লায়ন বোরহান উদ্দিন সিকদার,লায়ন এস এম শাহেদ হাসান,লায়ন এসএম মেহেদী হাসান,লায়ন কাজী সিদ্দিকুর রহমান ও লায়ন এ্যাড মো হুমায়ুন কবির বাদশা। নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান লায়ন্স জেলা ৩১৫এ২ এর জেলা গভর্নর লায়ন ড.মো.বশির উল্লাহ পিএজেএফ।

জেলা গভর্ননের এ বছরের কল -জাস্টিস ফর অল-প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের সেবায় কাজ করার লক্ষে ওয়েসিস ক্লাব বছরের শুরুতে তাদের বার্ষিক কর্মপরিকল্পনা পেশ করে ও তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাজেট উপস্থাপন করে। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সকল কার্যক্রম অনুমোদিত হয়।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি