রাজধানী ঢাকার পাশ্ববর্তী উপজেলা ঢাকার দোহারে বিদেশী পিস্তল, ম্যাগজিন বা চার রাউন্ডগুলি সহ মো.জাহিদুল ইসলাম (২৭) নামে একজনকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃত জাহিদুল উপজেলার দক্ষিণ জয়পাড়া গাংপার এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।
আজ শুক্রবার দুপুরে ঢাকা জেলার দোহার থানায় সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার দোহার সার্কেলের (এএসপি) মোঃ আশরাফুল আলম। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ মো.জাহিদুল ইসলাম উপজেলার নূরপুর এলাকায় অবস্থান করছে জানতে পারে দোহার থানা পুলিশ। এসময় ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.মোস্তফা কামাল আইজিপি ব্যাচপ্রাপ্ত নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল বিশেষ অভিযান পরিচালনা করেন।
দক্ষিণ জয়পাড়ার গ্রামীন টাওয়ার সংলগ্ন এলাকায় পুলিশ অবস্থান নিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী জাহিদুল ইসলাম কৌশলে পালানোর কালে এস আই এনামুল হকও এএস আই নান্টু কৃষ্ণ মজুমদার সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে। এসময় তার নিকট হতে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন বা চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনায় দোহার থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
*উদ্ধারকৃত অস্ত্রের বর্ণনা*
১. একটি বিদেশি ৭.৬৫ মিমি পিস্তল (Made in USA), ২. একটি ম্যাগাজিন, ৩. ৪ রাউন্ড গুলি