আগামী ২৯শে জুলাই শনিবার দেশে পবিত্র আশুরা পালিত হবে। মঙ্গলবার বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি তাই বৃহস্পতিবার শুরু হচ্ছে মহররম মাস ও নতুন হিজরি বছর ১৪৪৫। মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
সভায় প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে কোথাও হিজরি ১৪৪৫ সনের মহররম মাসের চাঁদ দেখা যায়নি। বুধবার জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ হবে। বৃহস্পতিবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। আগামী ২৯শে জুলাই শনিবার দেশে পবিত্র আশুরা পালিত হবে। হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহররম। আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।