ঢাকাWednesday , 5 October 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে পূজা মন্ডব পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান

Link Copied!

ঢাকার দোহার উপজেলার লটাখোলা চরজয়পাড়া সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করলেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান।

#New_Classic_Event_Management

গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার দোহার উপজেলার লটাখোলা চরজয়পাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, রাজনীতির মাঠে বিএনপি আর কোনদিন মাথা উচু করে দাঁড়াতে পারবেনা।
বিএনপি জনগনের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি দল। তারা কখনো আর মাথা চারা দিয়ে উঠতে পারবেনা। অথচ সভা সমাবেশ দিয়ে মাঠ কাপানোর নামে অপরাজনীতির চেস্টা করছে। তাদের হুশিয়ারী উচ্চারন করে তার পরিনতি ভয়াবহ হবে।

তিনি বলেন, আপনাদের কোন হুংকার রাজনীতির মাঠে শেখ হাসিনা সরকারের উন্নয়নকে থমকে দিতে পারবেনা। বঙ্গবন্ধুর সোনারবাংলা বির্নিমাণে বঙ্গবন্ধুর সৈনিকরা কাজ করে যাবে। তিনি দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন। যাতে কোন অপশক্তি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সোনার বাংলার উন্নয়নে বাধাসৃষ্টি করতে না পারে।


এসময় তিনি লটাখোলা চরজয়পাড়া সার্বজনীন দুর্গা মন্দিরকে দোহারের সর্বাধুনিক মন্দিরে পরিনত করার ঘোষনা দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, সাবেক ঢাকা জেলা পরিষদের সদস্য শাহজাহান মোল্লা সহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি