ঢাকাThursday , 29 June 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পবিত্র ঈদ-উল-আযহা এর শুভেচ্ছা ঈদ মোবারক: মো আশরাফুল আলম

Link Copied!

প্রিয় দোহার-নবাবগঞ্জবাসী,

#New_Classic_Event_Management

আসসালামু আলাইকুম। দেশে বিদেশে অবস্থানরত সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

ঈদ উপলক্ষে অনেকেই হয়তো সপরিবারে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছেন। ইতিমধ্যেই হয়তো আপনার কুরবানির পশুটিও কিনে ফেলেছেন। এই ঈদ হোক আপনার পরিবার-পরিজন ও প্রতিবেশির মেলবন্ধন। এছাড়া ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দোহার-নবাবগঞ্জ। প্রমত্তা পদ্মার পাড়ে গড়ে ওঠা পর্যটন এলাকার সাথে রয়েছে অসংখ্য পার্ক ও রেস্টুরেন্ট। আপনার ঈদ হোক আনন্দময়, কিন্তু এই আনন্দ যেন কোনভাবেই অন্যের বিরক্তি বা কষ্টের কারণ না হয় সেজন্য সকলকে সচেতন হওয়ার জন্য বিনীত অনুরোধ রইলো-


১. যেখানে কুরবানি দিবেন সেই জায়গাটি অবশ্যই কুরবানি শেষে পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন। রক্ত ও অন্যান্য বর্জ্য মাটিচাপা দিবেন যাতে গন্ধ না ছড়ায়।

২. কুরবানির মাংস বিলির সময় লক্ষ্য রাখুন আপনার কোন নিকট আত্মীয় বা প্রতিবেশি কুরবানি দেয় নি, সে লজ্জায় আপনার কাছে না আসলে গোপনে সম্মানের সাথে তার বাসায় মাংস পৌঁছে দিন। মাংস বিতরণের সময় কোনভাবেই যাতে বিশৃঙ্খলা না হয় সে বিষয়ে সতর্ক থাকুন।

৩. কুরবানির পশু জবাইয়ের দৃশ্য, রক্তের ছবি/ভিডিও যা দেখলে শিশু/বয়স্ক বা দুর্বল চিত্তের লোক ভয় পেতে পারে এমন ছবি বা ভিডিও ফেসবুকে শেয়ার করা থেকে বিরত থাকুন।

৪. দোহার-নবাবগঞ্জে বাইক খুবই জনপ্রিয় যানবাহন। ঈদের দিন বন্ধু বা স্বজনকে নিয়ে বাইকে ঘোরার সময় অবশ্যই হেলমেট পড়বেন এবং নিয়ন্ত্রিত গতিতে সতর্কতার সাথে চালাবেন। প্রতিবছর ঈদের সময় বাইক দুর্ঘটনায় অনেক নিহত ও আহতের সংবাদ আসে, তাই সাবধানে চালাবেন যাতে আনন্দ বিষাদে পরিণত না হয়।

৫. অনেক সময় অনেক কিশোর বা উঠতি বয়সের ছেলেরা সাউন্ড বক্স নিয়ে অটো, পিকাপ, ট্রাক, নৌকা বা ট্রলার ভাড়া করে উচ্চস্বরে গান বাজিয়ে অশ্লীল অংগভংগি করে অন্যদের বিরক্ত করে। এটি খুবই অসুস্থ বিনোদন ও দৃষ্টিকটু। এর ফলে স্থানীয় পর্যটকদের পাশাপাশি বাহিরের পর্যটকদের কাছেও এলাকার বদনাম হয়। মাঝে মাঝে অনেক দুর্ঘটনাও ঘটে। তাই সকল অভিভাবক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজকেও এসব অপসংস্কৃতি রোধে এগিয়ে আসতে হবে।

আপনার ঈদকে আনন্দময় ও নিরাপদ করতে দোহার নবাবগঞ্জ থানা পুলিশের অনেকগুলি মোবাইল টিম দায়িত্ব পালন করবে। যে কোন প্রয়োজনে পুলিশের সহায়তা নিন।

আসুন আইন মানি, আইনের প্রতি শ্রদ্ধাশীল হই ও অন্যের প্রতি সহানুভূতিশীল হই। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন, সকলকে আবারও শুভেচ্ছা, ঈদ মুবারক…

শুভেচ্ছান্তে-
মো: আশরাফুল আলম
সিনিয়র সহকারী পুলিশ সুপার
দোহার সার্কেল, ঢাকা

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি