ঢাকাWednesday , 7 December 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিএনপিকে আবারও অনুরোধ করলো ডিএমপি

অনলাইন ডেস্ক
December 7, 2022 7:09 pm
Link Copied!

আগামী ১০ ডিসেম্বরের সমাবেশ উন্মুক্ত স্থানে করতে বিএনপিকে আবারও অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মতিঝিল বিভাগের ডিসি মো. হায়াতুল ইসলাম খান।

#New_Classic_Event_Management

তিনি বলেন, তাদেরকে (বিএনপি) নয়াপল্টনে সমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি। আমরা (ডিএমপি) আগের সিদ্ধান্তেই আছি। তবে আলোচনা করে এবিষয়ে (মাঠের বিষয়ে) সমাধান হতে পারে।

তিনি আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য আবারও বিএনপিকে অনুরোধ জানিয়েছে পুলিশ। যদি তারা (বিএনপি) সেখানে সমাবেশ করতে চান, তাহলে তারা যে সমস্যার কথা বলেছে সেটা সমাধান করা হবে।


হায়াতুল বলেন, বিএনপিকে অনুমোদনহীন ও অনুমতি ব্যতীত কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না। ডিএমপির অনুমোদন ছাড়া কোনো স্থানে কর্মসূচিও পালন করা যাবে না।

বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশের জন্য বিকল্প স্থানের অনুমোদন দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, বিকল্প স্থানের প্রস্তাবের বিষয়ে এখনো অনুমোদন দেওয়া হয়নি। বিএনপির চাহিদা অনুযায়ী বিকল্প স্থানে অনুমোদন দেওয়া হবে না বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি