ঢাকাSaturday , 19 November 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ফেইসবুক-টুইটারের ছাঁটাই কর্মীদের জন্য সুখবর

অনলাইন ডেস্ক
November 19, 2022 8:54 pm
Link Copied!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এবং টুইটার থেকে সদ্য ছাঁটাইকৃত কর্মীদের জন্য সুখবর দিয়েছে ভারতের টাটা গ্রুপের মালিকানাধীন কোম্পানি জাগুয়ার ল্যান্ড রোভার। সংস্থাটি জানিয়েছে, মেটা এবং টু্ইটারের মতো কোম্পানি থেকে ছাঁটাই হওয়া কর্মীদের নিয়োগ দেবে তারা।

#New_Classic_Event_Management

ব্লুমবার্গে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সদ্য ছাঁটাই হওয়া কর্মীদের অটোনমাস ড্রাইভিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড সফটওয়্যারের মতো কাজে ব্যবহার করবে জাগুয়ার ল্যান্ড রোভার।

বিলাসবহুল গাড়ি নির্মাতা কোম্পানি জাগুয়ার ল্যান্ড রোভারের মালিকানা রয়েছে ভারতের টাটা গ্রুপের। যুক্তরাজ্যের কভেন্ট্রিতে প্রতিষ্ঠানের সদর দপ্তর। যুক্তরাজ্য, আমেরিকা, আয়ারল্যান্ড, ভারত, চীন এবং হাঙ্গেরিতে ৮০০ জনকে চাকরি দিয়েছে তারা।


উল্লেখ্য, টুইটারের নতুন মালিক ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পরই প্রতিষ্ঠান থেকে অর্ধেক কর্মী ছাঁটাই করেছেন। আর্থিক মন্দার কারণে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ১১ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি