ঢাকাSaturday , 29 October 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

যুবদলের র‌্যালি থেকে হামলায় ওসিসহ ৫ পুলিশ আহত

ডেস্ক রিপোর্ট
October 29, 2022 10:12 pm
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় অফিসার ইনচার্জ যোবাইর সৈয়দ, ওসি তদন্তসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছয় রাউন্ড কাঁদানে গ্যাস, ২৪ রাউন্ড শটগানের গুলি ছুড়তে হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে।

#New_Classic_Event_Management

জানা যায়, আজ শনিবার বিকেলে হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‌্যালি বের করে বিএনপি, যুবদলসহ সহযোগী সংগঠনগুলো। র‌্যালিটি পৌর এলাকার টোরাগড় স্বর্ণকলি স্কুল মাঠ থেকে হাজীগঞ্জ বাজার অভিমুখে রওনা দেয়। র‌্যালি হাজীগঞ্জ সেতুর কাছে আসামাত্র মিছিলের সামনে থাকা অতি-উৎসাহী কয়েকজন কর্মী দায়িত্বে থাকা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছোড়ে।

পরে তারা কিছুটা ছত্রভঙ্গ হয়ে আবার টোরাগড় স্বর্ণকলি স্কুল মাঠে মিলিত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার আয়োজন করে। কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির কার্যকরী কমিটির সদস্য ও চাঁদপুর-৫ ( হাজীগঞ্জ-শাহরাস্তি) বিএনপির সমন্বয়ক মমিনুল হক।


এদিকে অনুষ্ঠান চলাকালীন পুলিশ হাজীগঞ্জ পূর্ব বাজার এলাকা থেকে যুবদলের কমপক্ষে আট নেতাকর্মীকে আটক করে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ যোবাইর সৈয়দ কালের কণ্ঠকে বলেন, ‘এ ঘটনায় আমি (ওসি), ওসি তদন্ত, উপপরিদর্শক মোস্তাক আহমেদসহ মোট পাঁচ পুলিশ আহত হয়েছি। ’ বেশ কয়েকজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে এই কর্মকর্তা বলেন, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি