ঢাকা দোহার উপজেলায় আসন্ন ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে মাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ আল আমিন হোসাইন তার নির্বাচনের প্রচার প্রচারনার জন্য ক্যাম্প উদ্ভোদন করেন।
শুক্রবার বিকাল পাঁচটায় তার নিজ এলাকায় এই ক্যাম্প উদ্ভোদন করেন।
সে সময় মেম্বার প্রার্থী আল আমিন বলেন, আমি পদ্মা ভাঙ্গণ রোধে প্রশাসন এবং এম.পি মহোদয়ের সহযোগিতায় কাজ করতে পারবো। আমি দূর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত ওয়ার্ড গড়তে মেম্বারের অফিস সকলের জন্য উন্মুক্ত ঘোষণা করবো। সরকারি বীজ, সার এবং অনুদান সুষ্ঠুভাবে বন্টন করবো। সরকারিভাবে রাস্তা মেরামত ও সংস্কার করবো। জনগণের উপর থেকে চৌকিদার কর কমানো চেষ্টা করবো। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য মেধাবৃত্তির ব্যবস্থা করবো। শিক্ষা-সংস্কৃতি ও ক্রীড়ার কেন্দ্রস্থল রুপে মাহমুদপুর স্কুলকে গড়ে তোলবো। গ্রাম্য সালিশ-বিচার নিরপক্ষভাবে আইনসংগতভাবে মুরুব্বিদের সাথে নিয়ে সমাধান করবো। আমি মাতৃকালীন ভাতাসহ মা-বোন এবং শিশুদের জন্য সরকারি অনুদান সঠিকভাবে বন্টন করবো। সে জন্য আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
সে সময় এলাকায় সকল মুরুব্বি গন উপস্থিত ছিলেন।