ঢাকাThursday , 29 September 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে ঔষধ প্রশাসনের অভিযানে সিলগালা ও জরিমানা

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় ফার্মেসিতে ঔষধ প্রশাসন অভিযান পরিচালনা করেছে। ২৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জয়পাড়া সরকারি হাসপাতাল রোড ও হাইস্কুল মার্কেটের বিভিন্ন ফার্মেসীতে অভিযান পরিচালনা করেছে বিভাগীয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।

#New_Classic_Event_Management

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বিভিন্ন ফার্মেসীতে নকল, ভেজাল, মেয়াদত্তীর্ণ ঔষধ রাখা সহ ফিজিসিয়ান স্যাম্পল রেখে তা বিক্রি ও লাইসেন্স না থাকায় হাবীবা ফার্মেসীকে ৩০ হাজার, চিশতিয়া ফার্মেসীকে ১০ হাজার, সাদিয়া ফার্মেসীকে ১৫ হাজার, জয়পাড়া ফার্মেসীকে ৩ হাজার, তৃষা ফার্মেসীকে ২ হাজার ও আকরাম ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সাদিয়া ফার্মেসী-১ ও সাদিয়া ফার্মেসী-২ সহ সমাধান ডায়াগনস্টিকের সিঁড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান ফিজিসিয়ান স্যাম্পল জব্দ করা হয়। পরে জব্দকৃত ঔষধ দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা অসহায় সাধারন রোগীদেরকে বিনামূলো বিতরণ করার জন্য কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মো: মুহিদ ইসলাম, দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. জসিম উদ্দিন, রোগ নিয়ন্ত্রন ডাঃ উম্মে হোমায়রা কানেতা, ডাঃ মোঃ শামীম হোসেন সহ অনেকই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি