ঢাকাTuesday , 20 September 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দীর্ঘ ১২ বছর পর দোহার উপজেলার রাইপাড়া, মাহমুদপুর, সুতারপাড়া নির্বাচন

Link Copied!

দীর্ঘ প্রায় ১২ বছর পর দোহার উপজেলার রাইপাড়া, মাহমুদপুর, সুতারপাড়া তিন ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন ঢাকার দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: রেজাউল ইসলাম। দোহার পৌরসভার সাথে সীমানা জটিলতা থাকার কারনে এই দীর্ঘ ১২ বছর নির্বাচন বন্ধ ছিল।

#New_Classic_Event_Management

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম জানান, আজকে মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে দোহারের তিনটি ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের তফসিল অনুসারে ৬ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষদিন। ১০ অক্টোবর যাচাই-বাছাই, প্রত্যাহার ১৭ অক্টোবর ও ভোট গ্রহণ ২ নভেম্বর।

নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায়, কে হবেন ইউপি চেয়ারম্যান আর কে হবেন মেম্বার এ নিয়ে শুরু হয়েছে ফেসবুকসহ নাগরিকদের মধ্যে নানা জল্পনা কল্পনা। দোহার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী বলেন, ইউপি নাগরিকরা দীর্ঘ প্রায় এক যুগ পর তাদের ভোটের অধিকার ফিরে পাচ্ছে। আর এতে হয়তোবা ইউপি উন্নয়নকে এগিয়ে নিতে এ নির্বাচন একটি মাইল ফলক হিসেবে কাজ করবে।


এবিষয়ে দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৮ নং ওয়াডে মেম্বার পদ-প্রার্থী আল আমিন হোসেন বলেন, আমি নির্বাচনের জন্য আগে থেকেই গনসংযোগ করে আসছি। নির্বাচনের তফসিল ঘোষণার জন্য আমি নির্বাচন কমিশনার ও বাংলাদেশ গনপ্রজাতন্ত্রী সরকারকে ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, আমি আশা করি এই নির্বাচনে জনগন সঠিক সিদ্ধান্ত নিবে এবং ন্যায়ের পক্ষে ভোট দিবে।

দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, দীর্ঘ জটিলতা শেষে প্রায় ১২ বছর পর দোহার উপজেলার তিনটি ইউনিয়ন রায়পাড়া, সুতারপাড়া ও মাহমুদপুর নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনকে সামনের রেখে সকলের সহযোগীতা প্রয়োজন। দোহারবাসীর সার্বিক সহযোগীতা থাকলে নির্বাচন কমিশন একটি সুন্দর ইউপি নির্বাচন উপহার দিবে।

তিনি আরো বলেন, এই তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে। যেটি সকাল ৮ থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

উল্লেখ্য, দোহার উপজেলার জয়পাড়া, রাইপাড়া, সুতারপাড়া ও মাহমুদপুর ইউনিয়নের আংশিক অংশ নিয়ে ২০০০ সালের ২৬ সেপ্টেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর সীমানা জটিলতা ও ভোটার তালিকা নিয়ে বেশ কয়েকটি মামলা হওয়ায় বিগত ১২ বছর এই তিনটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি