ঢাকাMonday , 12 September 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পুলিশ পরিচয়ে স্বর্ন ডাকাতি, গ্রেপ্তার ৮

ডেস্ক রিপোর্ট
September 12, 2022 11:17 pm
Link Copied!

পুলিশ পরিচয়ে তুলে নিয়ে ৯৮ ভরি স্বর্ন ডাকাতির ঘটনায় লালবাগ থানার কনষ্টেবল মুন্সি কামরুজ্জামান সহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

#New_Classic_Event_Management

গ্রেফতারকৃতরা হলেন- কনস্টেবল মো. কামরুজ্জামান(৪২), মো. শফিকুল ইসলাম(৩৮), মো. রহমান(৩২), উত্তম মজুমদার(৩৫), মো. জাকির হোসেন(৩৮), মো. শরীফ হোসেন(৩৬), আনন্দ পাল(২৭) ও নাহিদা নাহার(৩২)। এসময় লুণ্ঠনকৃত ৫১ ভরি ০৬ রতি স্বর্ণ ও বিক্রয়লব্ধ নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও ডাকাতির ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আসাাদুজ্জামান।


সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২ আগস্ট মানিকগঞ্জের সিংগাইর থানার গোবিন্দল জামটি বাজারের সোলাইমান জুয়েলার্সের কর্মচারী বরুন ঘোষ ৮ পিস তেজাবী স্বর্ন (গলানো স্বর্ন) ওজন ৯৮ ভরি নিয়ে পুরান ঢাকার তাঁতিবাজারের এক স্বর্নের দোকানে বিভিন্ন গহনা তৈরীর জন্য আসেন। তাঁতিবাজারের স্বর্নের দোকানটি বন্ধ থাকায় বরুন ঘোষ সেখান সিঙ্গাইর ফিরে যাওয়ার জন্য একই পথে রওয়ানা করেন। ফিরতি পথে জিনজিরা জনি টাওয়ারের সামনে পুলিশের পোশাক পরিহিত একদল ডাকাত পুলিশ পরিচয়ে বরুনের কাছে অবৈধ মালামাল আছে এমন অভিযোগে তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। ডাকাতরা গাড়িতে তুলে বরুন ঘোষের চোখ মুখ বেধে ফেলে এবং মারতে শুরু করে। এক পর্যায়ে ডাকাতরা বরুনের কাছে থাকা ৮টি স্বর্নের বার, স্বর্ন চালানের কাগজপত্র ও নগদ ৩ হাজার টাকা কেড়ে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরিয়ে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসন প্রকল্পের নির্জন স্থানে ফেলে পালিয়ে যায়। এঘটনায় পরদিন স্বর্নের মালিক হাবু মিয়া বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন।

সুপার সুপার আরও বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রথমে আমরা ডাকাতির ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটি শনাক্ত করতে সক্ষম হই। এরপর আশুলিয়া, সাভার ও ডিএমপির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। ডাকাতদলে একজন পুলিশ সদস্য ও এক নারী রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হেল কাফী, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর রশীদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি