ঢাকাMonday , 11 July 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কোরবানির মাংস নিয়ে বাসায় ফেরা হলো না চাচা-ভাতিজার

Link Copied!

কোরবানির পশুর মাংস নিয়ে গ্রামের বাড়ি থেকে কুমিল্লার বাসায় রওনা হয়েছিল চাচা-ভাতিজা। পথে মোটরসাইকেলের সঙ্গে বাসের ধাক্কায় নিহত হন তারা।

#New_Classic_Event_Management

রোববার (১০ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. মাকসুদুর রহমান (৩৮) ও ফাহাদ (৮)। মাকসুদুর রহমান কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের নবীপুর গ্রামের মৃত মো. সফিকুর রহমানের ছেলে এবং ফাহাদ ইতালিপ্রবাসী মো. রিপনের (সফিকুর রহমানের বড় ছেলে) ছেলে।


নিহতের চাচা মাওলানা মো. শাহ আলম জানান, মাকসুদুর ভাতিজা ফাহাদকে নিয়ে মোটরসাইকেলে করে নবীপুর গ্রামের বাড়ি থেকে কুমিল্লা শহরের বাসায় ফিরছিল। বিকেল সাড়ে চারটার দিকে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই দুজন মারা যান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি