ঢাকাTuesday , 5 July 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

এবার পশুর চাহিদা ৯৮ লাখ, প্রস্তুত ১ কোটি ২১ লাখ

Link Copied!

এ বছর পবিত্র ঈদুল আজহায় যে পরিমাণ পশু কোরবানির চাহিদা রয়েছে, সারাদেশে প্রস্তুত রয়েছে তারচেয়ে অনেক বেশি পশু। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জানিয়েছেন, এবার দেশে ৯৭ লাখ ৭৫ হাজার কোরবানির পশুর চাহিদা রয়েছে। এর বিপরীতে প্রস্তুত রয়েছে কোরবানিযোগ্য ১ কোটি ২১ লাখ ২৪ হাজার ৮৮৯টি পশু।

#New_Classic_Event_Management

তকাল রোববার কোরবানির ডিজিটাল হাটের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান শ ম রেজাউল করিম। মন্ত্রী বলেন, আগে কোরবানির ঈদ আসলেই পশু কেনাবেচা নিয়ে অনেক বিড়ম্বনা মোকাবেলা করতে হতো। প্রযুক্তির আধুনিকায়নের কারণে এখন আর সেই পরিস্থিতি নেই। অনেকেই এখন অনলাইনে নিশ্চিন্তে পশু কেনাবেচা করছেন।

সরকারের digitalhaat.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে যে কেউ ঘরে বসে কোরবানির জন্য পছন্দের পশু কিনতে পারবেন। ডিজিটাল হাটে আছে গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট ও মহিষের জন্য আলাদা আলাদা ক্যাটাগরি। এ বছর এই হাটের পরিধি আরও বাড়ানো হয়েছে। বর্তমানে ৭০টি খামারকে যুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে যুক্ত হবে ৯৫০টি।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি