ঢাকাThursday , 30 June 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১০ জুলাই

Link Copied!

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে এদিন সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের শেরপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার উপপরিচালকরা চাঁদ দেখার সংবাদ জানান।


এবার ঈদের সরকারি ছুটি ৯, ১০ ও ১১ জুলাই। তবে ঈদের ছুটির একদিন ৯ জুলাই পড়েছে শনিবার সাপ্তাহিক ছুটির মধ্যে।

এদিকে বুধবার (২৯ জুন) মধ্যপ্রাচ্য থেকে ১৪৪৩ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে বৃহস্পতিবার (৩০ জুন) জিলহজ মাস শুরু হবে। তাই দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৯ জুলাই। আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সাধারণ জিলহজ মাসের চাঁদ প্রথমে সৌদি আরব এবং তার একদিন পর বাংলাদেশ পাকিস্তান ও অন্যান্য দেশে দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি