ঢাকাWednesday , 4 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সীমান্তে ঈদ উপলক্ষে বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার

Link Copied!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

#New_Classic_Event_Management

মঙ্গলবার বিকেলে উপজেলার পশ্চিম উচনা সীমান্তের ২৮১ মেইন পিলার এলাকায় ২০ বিজিবির অধীনে হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার মোজ্জামেল হক বিএসএফের গয়েশপুর ক্যাম্প কমান্ডার এন পি প্রধান ও চকগোপাল ক্যাম্প কমান্ডার সারাবজিৎ সিংকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানান। পক্ষান্তরে বিজিবিকেও মিষ্টি উপহার দেয় বিএসএফ।

এসময় বিজিবি ও বিএসএফের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


হাটখোলা বিজিবির ক্যাম্প কমান্ডার মোজ্জামেল হক বলেন, পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক ও ক্যাম্প কমান্ডারের পক্ষে বিএসএফকে মিষ্টির প্যাকেটগুলো উপহার দেওয়া হয়। সীমান্তে সৌহাদ্য সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে উভয় দেশের ধর্মীয় ও জাতীয় উৎসবগুলিতে বিজিবি-বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। এতে করে সীমান্তে দ্বায়িত্ব পালনে উভয় বাহিনীর মাঝে সু-সম্পর্ক বজায় থাকে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি