ঢাকাSunday , 1 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সৌদিতে আজ ঈদের চাঁদ দেখার নির্দেশনা

Link Copied!

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে আজ ২৯ রমজান। আগামীকাল শাওয়াল মাসের প্রথম দিন বা ঈদুল ফিতর কি না তা আজ জানা যাবে। চান্দ্র মাস হিসেবে রমজান মাসও ২৯ দিন হওয়ার সম্ভাবনা রাখে। তাই সৌদিতে বসবাসরত সব মুসলিমকে আজ সন্ধ্যাবেলা নতুন চাঁদ দেখার নির্দেশনা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

#New_Classic_Event_Management

সৌদি কোর্টের এক বিবৃতিতে আজ শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখতে বলা হয়েছে। কেউ নতুন চাঁদ দেখলে তা সুপ্রিম কোর্টে জানানোর অনুরোধ করা হয়। আজ চাঁদ দেখা না গেলে আগামীকাল রবিবার (১ এপ্রিল) রমজান মাসের ৩০তম দিন পূর্ণ হবে। তখন আগামী সোমবার (২ এপ্রিল) ঈদুল ফিতরের দিন হবে।

বিবৃতিতে আরো বলা হয়, কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে নতুন চাঁদ দেখলে নিকটস্থ আদালতে জানাতে ও তার সাক্ষ্য নিবন্ধন করতে বলা হয়।


সূত্র : সৌদি গেজেট

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি