ঢাকাSaturday , 5 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে কটুক্তি, ডিজিটাল নিরাপত্তা আইনে আটক আইনজীবী

Link Copied!

জাতির জনক বঙ্গবন্ধু, তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানা ও এমপি নিক্সন চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করার ঘটনায় ফরিদপুরে শাহনেওয়াজ হাসান নামে এক আইনজীবীকে আটক করেছে পুলিশ।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (৩ মার্চ) রাত ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা কোর্টপাড় এলাকা থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ এ্যাড. শাহনেওয়াজ হাসানকে (৪০) আটক করে। আটক শাহনেওয়াজ ভাঙ্গা কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, A1 News নামের একটি ফেসবুক আইডি থেকে জাতির জনক বঙ্গবন্ধুর পরিবারকে নিয়ে তাদের ছবি ব্যাঙ্গ চিত্র বা কাটুন তৈরী করেন। এরপর সেখানে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় কথা বার্তা বলে । সেই আইডি থেকে এ্যাডভোকেট শাহনেওয়াজ হাসান তার আইডি থেকে পোস্টটি শেয়ার করে।


জাতির জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও এমপি নিক্সন চৌধুরীকে অশ্লীল মন্তব্য করে রাষ্ট্র বিরোধী অপরাধ করেছেন মর্মে তাকে আটক করা হয়েছে। এঘটনায় এমপির একজন কর্মী মেহেদী হাসান চন্দন বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলাটি করেন।

এব্যাপারে ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান হাবিব জানান, বুধবার (২ মার্চ) রাতে মেহেদী হাসান চন্দন নামের এক এমপি নিক্সন চৌধুরীর কর্মী তার ফেসবুক আইডিতে জনৈক A1 News আইডিতে বঙ্গবন্ধুর পরিবারকে নিয়ে ব্যাঙ্গ চিত্র ও কথপোকথন দেখতে পান। বিষয়টি নিয়ে এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমর্থকদের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বুধবার রাতেই ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার রাতে মামলা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিপ্লব বলেন, এব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি