মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন দোহারের কুতবপুর নৌ-পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই শামছুল আলমের নেতৃত্বে নৌ-পুলিশের সদস্যরা মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবসে শহিদদের স্মরনে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসটি উদযাপন উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে উপজেলার কুতুব পুর নৌ-পুলিশের ইনচার্জ এসআই শামসুল আলমের নেতৃত্বে সকল সদস্যদের পক্ষ থেকে সকাল সাড়ে ছয় ঘটিকার সময় স্থানীয় হোসেন পুর সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা করেয়েছে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।