ঢাকাMonday , 17 January 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বওলাই স্বতন্ত্র প্রার্থীর অফিস কার্যালয়ে হামলা

ডেস্ক রিপোর্ট
January 17, 2022 10:15 pm
Link Copied!

ময়মনসিংহের ফুলপুর উপজেলাধীন আসন্ন ১০ নং বওলা ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহবুব আলম (ডালিম) এর বওলা বাজার হোগলা সড়কের অফিসে হামলা করে। অফিসে থাকা চা কর্মীকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং অফিসে অনবরত ভাঙচুর চালায়। হামলাকারীরা প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলে ও অন্যান্য আসবাবপত্র (অফিস পরিচালনা সহায়ক) ভাঙচুর করে। স্থানীয় লোকজনের সাথে কথা বলে হামলাকারীদের নাম জানা যায়। তারা হলেন খোকন শেখ ( বউলা পূর্ব -জয়কান্দা), হুমায়ুন (পিতা: হাবিবুর রহমান), জাহিদ (আসর আলি), এনামুল এবং অজ্ঞাত আরো অনেকেই।

#New_Classic_Event_Management

অফিস কার্যালয়ে এ ধরনের হামলায় উদ্বিগ্ন স্বতন্ত্র প্রার্থী। তিনি জানান এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট হবে এবং সাধারণ জনগণ তাদের যোগ্য প্রার্থীর সেবা থেকে বঞ্চিত হবে। তিনি দুর্বৃত্তদের হামলার বিষয়টি প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে অবগত করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি