গত ২৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে জাতীয় দৈনিক বিজনেস বাংলাদেশ, অনলাইন নিউজ পোর্টাল বঙ্গনিউজ ও পানকৌরি মিডিয়ায় “লালমনিরহাট সদর হাসপাতালে দরপত্র জটিলতায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত জেলাবাসী” শিরোনামে গত এবং ২৬ সেপ্টেম্বর ২০২১ তারিখের জাতীয় দৈনিক বাংলাদেশের খবর পত্রিকায় “আইসিইউ ও আইসোলেশন ইউনিট নির্মাণ দরপত্র জটিলতায় আটকে আছে কাজ” শিরোনামে প্রকাশিত সংবাদটি অসত্য ও ভুল তথ্যনির্ভর।
বাস্তবে সদর হাসপাতালে কাজ প্রায় সমাপ্তির পথে এবং ফিনিশিং কাজ চলমান, অথচ সংবাদ প্রকাশ করা হয়েছে কাজের অগ্রগতি ৮০%। আইসিইউ ও আইসোলেশন ইউনিট নির্মাণের যে দরপত্র সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হয়েছে, সেই দরপত্রটি রংপুর গণপূর্ত সার্কেল অফিস থেকে আহ্বান করা হয়েছিল এবং দরপত্র মূল্যায়ন এখনো প্রক্রিয়াধীন।
কাজেই পরিবেশিত সংবাদটি অসত্য, অসম্পূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অত্র দপ্তরের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য প্রকাশ করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী-
(মোঃ মনিরুজ্জামান সরকার) নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ, লালমনিরহাট।