ঢাকার দোহার উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৬ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণআদালত।
মঙ্গলবার (২৭ জুলাই) সরকার ঘোষিত কঠোর লকডাউনে সকাল থেকে দুপুর পর্যন্ত দোহার উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকায় ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্য বিধি অমান্য করে জয়পাড়া বাজারে দোকান খোলা রাখায় ১ ব্যবসায়ী ও কয়েকজন ক্রেতাসহ ১৬ জনকে ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড প্রদান করেন। কঠোর লকডাউন বাস্তবায়নে সকাল থেকেই মাঠে কাজ করছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, দোহার উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল সহ দোহার থানার পুলিশ সদস্যগণ, সেনাবাহিনী সদস্যগণ, বিজিবি সদস্যগণ এবং উপজেলা আনসার সদস্যগণ।
দোহার উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র জানান, লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।