ঢাকাThursday , 19 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

ইউপি নির্বাচন – পাঁচ ধাপে ভোটের তারিখ ও তালিকা প্রকাশ

ডেস্ক রিপোর্ট
November 19, 2026 10:29 pm
Link Copied!

দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কোন ধাপে কোন ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে, তার তালিকাও প্রকাশ করেছে সংস্থাটি।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত তালিকায় পাঁচ ধাপে নির্বাচনের জন্য ইউনিয়ন পরিষদগুলোর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইসি ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে।


প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে। দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সব মিলিয়ে পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনের তারিখ ও ধাপের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসির উদ্দিন বলেন, “আমরা ঘোষণা দিয়ে দিয়েছি (ভোটের তারিখ), ফেইজগুলো বলে দিয়েছি, কোনটা কোন তারিখে ভোট। যথাসময়ে তফসিল হয়ে যাচ্ছে।”

নির্বাচন কমিশনের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি