ঢাকাTuesday , 17 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে মধ্যরাতে পুলিশের অভিযান – গ্রেপ্তার তিনজন

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (১৭ নভেম্বর) দোহার থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায়, দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেনের সহযোগিতায় এবং দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


গোপন সংবাদের ভিত্তিতে ১৬ নভেম্বর রাত ১২টা ৫৫ মিনিটের দিকে দোহার থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর রাইপাড়ার মৃত জালাল মাতবরের ছেলে সিরাজ মাদবর (৪৫), দক্ষিণ জয়পাড়ার মৃত আনছার আলীর ছেলে আহসান হাবিব ওরফে হাবিবুর রহমান (৩৬) এবং লটাখোলা বিলেরপাড় এলাকার বাদশা বেপারীর ছেলে মারুফ (২৫)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সিরাজ মাদবর রাইপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি, আহসান হাবিব দোহার পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য এবং মারুফ দোহার পৌরসভা আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

দোহার থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

তবে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিবরণ কিংবা গ্রেপ্তারের সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি