ঢাকাMonday , 16 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মানুষের মৃত্যু পরিসংখ্যানেই সীমাবদ্ধ – তাজনুভা জাবিন

ডেস্ক রিপোর্ট
November 16, 2026 3:24 pm
Link Copied!

দেশে হামে আক্রান্ত হয়ে একের পর এক মানুষের মৃত্যু হলেও বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন আর কোনো আলোচনা বা তৎপরতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. তাজনুভা জাবিন। তাঁর মতে, হাম নিয়ে সব পক্ষের রাজনৈতিক তৎপরতা শেষ হয়ে গেছে। এখন মানুষের মৃত্যু যেন কেবল পরিসংখ্যানে পরিণত হয়েছে।

#New_Classic_Event_Management

সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে তাজনুভা জাবিন দাবি করেন, গতকালও হামে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, এ রোগে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩০০। এত বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হলেও বিষয়টি নিয়ে এখন আর কোনো আওয়াজ নেই বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।


ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘কী অবিশ্বাস্যভাবে আমরা এই মৃত্যুগুলোকে এখন স্রেফ সংখ্যা হিসেবে দেখছি। কোনো আওয়াজ নেই এই চলমান মৃত্যু নিয়ে।’

হামের টিকা সংক্রান্ত অনিয়ম তদন্তে চলতি মাসে তিন সদস্যের একটি কমিটি গঠনের প্রসঙ্গ তুলে তাজনুভা জাবিন বলেন, টিকা নিয়ে তদন্তের উদ্যোগ থাকলেও যারা ইতোমধ্যে হামে আক্রান্ত হয়েছেন, তাঁদের চিকিৎসার অগ্রাধিকার নিয়ে কোনো আলোচনা নেই।

বিশেষ করে ঢাকার বাইরের বিভিন্ন জেলা, উপজেলা ও পার্বত্য অঞ্চলে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এসব এলাকায় আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে দৃশ্যমান কোনো তৎপরতা নেই বলেও অভিযোগ করেন এনসিপির সাবেক এই নেত্রী।

হামে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু কেন বন্ধ হচ্ছে না, তা নিয়েও রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনার অভাব রয়েছে বলে প্রশ্ন তোলেন তিনি।

পোস্টের শেষাংশে তাজনুভা জাবিন লেখেন, ‘কারণ এই মৃত্যুগুলো রাজনৈতিকভাবে আর গুরুত্বপূর্ণ না। হাম নিয়ে রাজনীতি শেষ সব পক্ষের। এখন মৃত্যু স্রেফ সংখ্যা।’

তাঁর এই বক্তব্যে হামে আক্রান্তদের চিকিৎসা, টিকাদান কার্যক্রমের জবাবদিহি এবং দেশের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়গুলো নতুন করে আলোচনায় এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি