ঢাকাMonday , 16 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ছট পুজো ঘিরে উৎসবের ঢল – নৌকায় চেপে পরিদর্শন মুখ্যমন্ত্রীর

Link Copied!

বিহারি সম্প্রদায়ের মানুষের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ছটপুজোকে ঘিরে উৎসবের আমেজে মেতে উঠল কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাট। সকাল থেকেই ঘাটে ঘাটে শুরু হয় সূর্যদেবের আরাধনা, পূজার্চনা ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান। নতুন পোশাকে সেজে, ঢাকঢোল ও বাজনার তালে নাচতে নাচতে পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন ঘাটে উপস্থিত হন পুণ্যার্থীরা।

#New_Classic_Event_Management

১৫ নভেম্বর, রবিবার, ছটপুজো উপলক্ষে বিকেল ঠিক পাঁচটা নাগাদ বিভিন্ন ঘাট পরিদর্শনে আসেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল, ইন্দ্রনীল খান, তমঘ্ন ঘোষ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিন নদীবক্ষে ভ্রমণ করে একে একে বিভিন্ন ঘাটের পরিস্থিতি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ও তাঁর সঙ্গীরা। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা।


অন্যদিকে, ছটপুজোকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন ঘাটে পুণ্যার্থীদের ভিড় বাড়তে থাকে। বেলা গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ভিড় আরও ঘন হয়। পুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন রাস্তায় একাধিক ব্যারিকেড তৈরি করা হয়, যাতে যানবাহন ঘাটের দিকে প্রবেশ করতে না পারে। নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং করে পুণ্যার্থীদের হেঁটে ঘাটে প্রবেশের ব্যবস্থা করা হয়।

সমগ্র পরিস্থিতির উপর কড়া নজরদারি চালায় পুলিশ প্রশাসন। থানার উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও নিরাপত্তা ব্যবস্থার তদারকি করেন। ঘনঘন মাইকিং করে পুণ্যার্থীদের সচেতন করা হয়। প্রত্যেককে শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করে অন্যদের সুযোগ করে দেওয়ার আবেদন জানানো হয়, যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা না ঘটে।

প্রশাসনের নির্দেশিকা মেনে পুণ্যার্থীরা একে একে ঘাটে প্রবেশ করে গঙ্গামায়ের কাছে প্রার্থনা জানান এবং অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন। পুজো শেষে সুশৃঙ্খলভাবে ঘাট থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দেন তাঁরা।

ছটপুজোর অন্যতম প্রধান উপকরণ কলার কাঁদি ও আখ দিয়ে সাজানো হয় পূজার ডালা। পাশাপাশি অনেকেই সন্তানদের মঙ্গল কামনায় মানত পূরণ করতে বিশেষ ধর্মীয় রীতি পালন করেন। কোথাও কোথাও শিশুদের নিয়ে গণ্ডি কেটে ঘাটে প্রবেশ করতেও দেখা যায় পুণ্যার্থীদের।

এছাড়াও ঘাট ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখতে নির্দিষ্ট সময় অন্তর স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হয়। সার্বিকভাবে প্রশাসনের তৎপরতা, পুলিশি নজরদারি এবং পুণ্যার্থীদের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় ছটপুজোর বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি