ঢাকাSaturday , 14 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

অভাবের সংসারে সন্তান বিক্রিতে এলাকায় তোলপাড়

Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে ১ বছর ৩ মাস বয়সী এক শিশুপুত্রকে ৩০ হাজার টাকার বিনিময়ে মোংলায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার মা ও স্বজনদের বিরুদ্ধে।

#New_Classic_Event_Management

১১ নভেম্বর বুধবার বিকেলে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর মোরেলগঞ্জ ও মোংলা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য ও প্রাপ্ত তথ্যে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনিকা আক্তারের (১৮) প্রায় দুই বছর আগে চট্টগ্রামের বাসিন্দা হাসান চৌধুরীর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তাঁদের সংসারে আলআমিন নামে এক পুত্রসন্তানের জন্ম হয়।


পরবর্তীতে পারিবারিক কারণে স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ি বারইখালীতে ফিরে আসেন আনিকা। সেখানে পরিবারের আর্থিক অনটন ও অভাব-অভিযোগের মধ্যে শিশুটির ভরণপোষণ ও চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছিলেন বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে স্থানীয় প্রতিবেশী নাছির শিকদারের স্ত্রী এবং শিশুটির নানা পলাশ শেখের সহযোগিতায় মোংলার এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে আনিকা আক্তার বলেন, “আমার বাচ্চাকে খাওয়ানো ও চিকিৎসার খরচ চালাতে পারি না। এ কারণে ৩০ হাজার টাকায় তাকে বিক্রি করেছি।”

এদিকে, শিশুটির বর্তমান অবস্থান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁরা ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, শিশুটিকে নিরাপদে ফিরিয়ে আনা এবং অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বলেন, “এ ধরনের একটি তথ্য পেয়েছি। আগামীকাল তাঁদের ডাকা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের বিষয়টি এখন স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি