ঢাকাThursday , 12 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

উন্নয়নের প্রত্যাশায় মনোরুল হকের পাশে থাকার ঘোষণা গ্রামবাসীর

Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনোরুল হকের সমর্থনে বৃহত্তর বালিকান্দী গ্রামবাসীর উদ্যোগে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

১১ নভেম্বর বুধবার দিবাগত রাতে বৃহত্তর বালিকান্দী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মোঃ আশরাফুল ইসলাম ও যুক্তরাজ্য প্রবাসী মোঃ খাইরুল ইসলামের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং মোঃ সোহাগ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তব্য রাখেন আসন্ন ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনোরুল হক। তিনি বালিকান্দী নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও তরুণ সমাজসেবক।


সভায় স্বাগত বক্তব্য রাখেন এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখার অপারেশন ম্যানেজার মোঃ তালিমুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন বৃহত্তর বালিকান্দী গ্রামের বিশিষ্ট মুরুব্বি মোঃ জমির আলী, যুক্তরাজ্য প্রবাসী শফিকুল ইসলাম, ডাঃ মোঃ মিজানুর রহমান, মোঃ নূর আবেদীন, ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল হাসিম, সালিশি ব্যক্তি বাদশা মিয়া, সাবেক ইউপি সদস্য মির্জা আবদুল লতিফ, মোঃ নজরুল ইসলাম, সাহেদ মিয়া, আনোয়ার হোসেন শিপু, মোঃ শাহ আলম, শুকুর আলী, শাহেদ আহমেদ ও কামাল হোসেন লিলু প্রমুখ।

সভা শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জাকারিয়া আহমেদ। এ সময় বৃহত্তর বালিকান্দী গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মুরুব্বিয়ান ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নানা কারণে বৃহত্তর বালিকান্দী গ্রামসহ কলকলিয়া ইউনিয়নের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন। এখন সময় এসেছে এলাকার উন্নয়ন ও পরিবর্তনের। চেয়ারম্যান পদপ্রার্থী মনোরুল হক একজন স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, দক্ষ সংগঠক ও পরোপকারী সমাজসেবক। তাঁর মতো একজন যোগ্য ব্যক্তির চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় তাঁরা আনন্দিত। তাঁকে নির্বাচনী কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। তাঁদের প্রত্যাশা, মনোরুল হক নির্বাচিত হলে বৃহত্তর বালিকান্দীসহ পুরো ইউনিয়নের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

প্রধান বক্তার বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনোরুল হক বলেন, “অর্থ ও আধিপত্য দিয়ে নয়, ভালোবাসা ও উন্নয়ন দিয়েই মানুষের মন জয় করাই আমার মূল লক্ষ্য। জনগণই উন্নয়নের মূল শক্তি। আমি জনসাধারণের শাসক নয়, সেবক হতে চাই।”

তিনি আরও বলেন, একটি উন্নত, আধুনিক ও মডেল কলকলিয়া ইউনিয়ন গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে তিনি কাজ করতে চান। এ লক্ষ্যে তিনি বৃহত্তর বালিকান্দীসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি